সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

হায়রে আষাঢ়ে ঢল !

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
আক্কেল চাচা

আষাঢ় মাসের কয়াকদিন বাকি। দুই তিন ধইরে বিস্টি হচ্চে। ককনো জোরে ককনো আস্তের। শুনতি পালাম লঘুচাপ দেচে তাতেই এই অবস্তা। সারাদেশেই কমবেশ বিস্টি হচ্চে। এরমদ্দি চট্টগিরাম বিভাগের অবস্তাই বেশি করুন বিলে জানতি পাল্লাম। কাল ব্যানবেলায় এট্টা খবর শুইনে জানের মদ্দি কাইন্দে দেলে। ঘটনাডা ককবাজারের চকরিয়া এলেকার। বসতঘরে পানি ঢুইকে পড়ায় বউ ও তিন মাইয়েরে নিয়ে নৌকোয় কইরে নিরাপদ আশ্রয়ের আশায় রওনা দিলেন বরইতলী ইউনিয়নের রসুলাবাদ গিরামের বাসিন্দা আবদুল মালেক। হারবাং ছড়া সেতুর কাচে পৌচানোর আগেই নৌকোডা ডুইবে যায়। আবদুল মালেক ও তার বউ সাতরায়ে কুলাচে উটতি পাল্লিও পানিতি তলায় যায় তিন মাইয়ে। খবর পাইয়ে এলেকাবাসী ডিঙ্গি নৌকো কইরে তলাশ শুরু কল্লি তাদের দুই মাইয়ে জেরিন মনি (৯), শাওরিন মনি (৭) উদ্দার কইরে হাসপাতালে নেয়। কিন্তুক বড় মাইয়ে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩) তলাশ কইরে পাওয়া গিল না। তিনঘণ্টা পর তার মরাদেহ উদ্দার করে ডুবোরি দল। কি দুক্কির কতা কওদিনি বাপু। বানের পানি মালেক চাচার ঘরের টিনির চালা পন্তিক উটিল। তাই বউ আর মাইয়ে তিনডে নিয়ে ডিঙ্গি নৌকোয় কইরে নিরাপদ আশ্রয়ের দিকি যাচ্চিলেন। হায়রে জীবন, কিডা জাইনতো এই যাত্তারাডায় মাইয়েডার শেষ যাত্তারা হবে! শুনতি পালাম রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জাগায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকাত্তে মাঝারি ধরনের বিস্টি বা বাজপড়াসহ বিস্টি হতি পারে। সেই সঙ্গে সারা দেশের কোনটোয় কোনটোয় মাঝারিত্তে ভারি বা অতিভারি বষষন হতি পারে। আবহাওয়া অফিস কইয়েচে মধ্য উত্তর পোদেশ ও তার আশপাশ এলেকায় লঘুচাপডা অবস্তান কচ্চে। মৌসুমি বাতাস বাংলাদেশের ওপর জুরালো এবং উত্তর বঙ্গোপসাগরে পোবল অবস্থায় বিরাজ কচ্চে। এই কারনে দেশের সব বিভাগেই আজ ২৪ ঘন্টায় বাজপড়াসহ বিস্টি হতি পারে বিলে সতর্ক করা হইয়েচে। স¹লি সাবধান ও নিরাপদে থাকপেন সেই দুয়াডাই করি। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X