শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

সস্তা আর দামি!

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
আক্কেল চাচা

কাল তেমাতায় যাইয়ে দেকি এক মুুরব্বী তেকাটে হেলান দিয়ে ঝিম মাইরে আচে। আমারে দেইকে গা ঝাড়া দিয়ে এট্টু থিয়ে হলেন। আমারে ডাইকে কলেন, তফাতে না বইসে কোচ্চের কাচে আইগোয় যাতি। মনে মনে আন্দাজ কল্লাম কিচু এট্টা কওয়ার জন্যি মুরুব্বী মনে মনে শান দিয়ে আচে। আমি কোন ভুলভাল কল্লাম কিনা সিডা মনে মনে মিলোনোর চিস্টা দিলাম। মুরুব্বী কলে, শোন প্যাটের মদ্দি কিচু কতা বুগলা মাইরে ওটে। আইজোড় করার কারো পাইনে। একন মানসির এক ব্যারাম হইয়েচে। কেউ কারো কতা শুনতি চায় না, স¹লি কতি চায়। তেবে যাই কোইস আমার কতাডা কিন্তুক তোরে শুনতি হবে। তোর জন্যি হ্যানে ডাবি মাইরে আছি। আমি এট্টু নির্ভার হলাম। কলাম, আমার মতো খেড়ি খুদা বক্সোর জন্যি কেউ ডাবি মাইরে থাকে ! আল্লাদে আটখান হওয়ার মতো। মুরুব্বী আমারে কলে, ক’দিনি একন সব চাইতে সস্তা জিনুস কি? কোচ্চেন শুইনে আকাটা মাইরে গিলাম। কোনডা থুইয়ে কোনডার কতা কবো। চরকির মতো মাতা ঘুত্তি লাইগলো। আমার চুচড়ো মুক দেইকে মুরুব্বী কলে, জানতাম তুই ঘোরের মদ্দি পড়বি। দাড়া সিদে কইরে দিচ্চি। এই জামেনায় সব চাইতে সস্তা জিনুস হচ্চে পরামশশো। হ্যানো কোন লোক নেই যে না চালিও সিডা দিতি পিছপা হয়। একজনের কাচে এট্টা পরামশশো চাবা, দেকপা জোন কামোয় কইরে দশজন আইগোয় আইসে বিনি পয়সায় পরামশশো দিয়ে যাবে। আমি তার কতায় সায় দিতি বাইদ্য হলাম। তিনি কিচু কওয়ার আগে আমি তারে পাল্টে কোচ্চেন কইরে বসলাম। যদি পরামশশো সব চাইতি সস্তা হয় তালি সব চাইতি দামি জিনুস কি? এইবার মুরুব্বী আবার আগের মতো ঝিম মাইরে গেলো। দুক্কু কইরে কলে, দামি জিনুস হচ্চে বিপদে পড়া মানসির উপকার করা। দশজনের কাচে চাবা, একজনও করবে কিনা সন্দো। বরং উল্টো নানান অজুহাতে সাইট কাইটে যাবে। আন্দাজ কত্তি পাল্লাম মুরুব্বী হয়ত কোনটোয় উপকার চাইয়ে বৈমুখ হইয়েচেন। আমি উমি মানুস তার কোন উপকারে আসতি পারি কিনা ভাবার মদ্দিই তিনি সুজা হাটা দেলেন। তিনি চইলে গেলিও তার কতাডা মনে গাইতে গ্যালো। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে পানিবন্দি মানুষের পাশে এমপি গোলাম রসুল ও স্বাস্থ্য বিভাগ

তেল রপ্তানি কমার আশঙ্কা : আইইএ

তরুণদের মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য

চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবেলার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর : স্বজনদের চোখে আজও অশ্রু

যশোরসহ ১৬ জেলায় ভারী বৃষ্টির আভাস

অমুসলিম রাষ্ট্রে ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে মৃত্যু বাড়ছে

মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

মহম্মদপুরের পাটকাঠি যাচ্ছে নারায়ণগঞ্জ ও বরিশালে

X