শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টায় তিনি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে সকাল ১০টায় ঢামেক ক্যাম্পাসে পৌঁছে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এরপর ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণার কথা রয়েছে বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকরা আশা করছেন, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ঘোষণা দেবেন।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

জমি বিরোধে ১০টি গাছ কাটার অভিযোগ

স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের, লামিন ইয়ামালের হুঁশিয়ারি

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে পানিবন্দি মানুষের পাশে এমপি গোলাম রসুল ও স্বাস্থ্য বিভাগ

তেল রপ্তানি কমার আশঙ্কা : আইইএ

তরুণদের মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য

চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবেলার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর : স্বজনদের চোখে আজও অশ্রু

যশোরসহ ১৬ জেলায় ভারী বৃষ্টির আভাস

অমুসলিম রাষ্ট্রে ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে মৃত্যু বাড়ছে

X