শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) সকালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার মধ্যেই সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে বিখ্যাত পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।

অপ্টা ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে ম্যাচটির সম্ভাব্য ফল বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ, যা তাদের স্পষ্ট ফেভারিট হিসেবে তুলে ধরেছে।

অন্যদিকে, একই বিশ্লেষণে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৭ শতাংশ। এছাড়া ২৪.২ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময়ে।

যদিও বারবার প্রত্যাশিত হিসাব-নিকাশ উল্টে দেওয়ার অভ্যাস যেন গড়ে তুলেছে আর্জেন্টিনা। এরপরও সার্বিকভাবে শেষ চারে উঠে শিরোপা রক্ষার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা তাদের জন্য দেখানো হয়েছে ৬৯ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে ইংল্যান্ড বা নরওয়ের বিপক্ষে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুইজারল্যান্ডের জন্য দেখানো হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএন / ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা মেরামত করেছে ইরান

চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৩৯, পানিবন্দি ৯ লাখ মানুষ

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব / আম রপ্তানির উজ্জল সম্ভাবনা রয়েছে : উপাচার্য

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

জমি বিরোধে ১০টি গাছ কাটার অভিযোগ

স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের, লামিন ইয়ামালের হুঁশিয়ারি

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে পানিবন্দি মানুষের পাশে এমপি গোলাম রসুল ও স্বাস্থ্য বিভাগ

তেল রপ্তানি কমার আশঙ্কা : আইইএ

তরুণদের মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য

X