শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজেই বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। উন্নত চিকিৎসাসেবা রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের সব প্রান্তে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশে বলেন, শুধু বড় শহর নয়, প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। এতে গ্রামীণ ও দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢামেকের উদ্দেশে রওনা হয়।

শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে : ভূমিমন্ত্রী

সিএনএন / ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা মেরামত করেছে ইরান

চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৩৯, পানিবন্দি ৯ লাখ মানুষ

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব / আম রপ্তানির উজ্জল সম্ভাবনা রয়েছে : উপাচার্য

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

জমি বিরোধে ১০টি গাছ কাটার অভিযোগ

স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের, লামিন ইয়ামালের হুঁশিয়ারি

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে পানিবন্দি মানুষের পাশে এমপি গোলাম রসুল ও স্বাস্থ্য বিভাগ

তেল রপ্তানি কমার আশঙ্কা : আইইএ

তরুণদের মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

X