শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শুক্রবার এই মূল্য ঘোষণা করা হলেও আজ শনিবার (১১ জুলাই) থেকে দেশের বাজারে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য পরিবর্তন এবং স্থানীয় বাজারের চাহিদা-সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য কার্যকর হওয়ার পর সাধারণ ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ শনিবার (১১ জুলাই) দেশের বাজারে প্রতি ভরি ভ্যাটসহ সোনা (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৯ জুলাই সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়; যা কার্যকর হয়েছিল সেদিন দুপুর সোয়া ১২টা থেকেই।

বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ৮৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৪ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করেই ভবিষ্যতেও সোনার দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য

চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবেলার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর : স্বজনদের চোখে আজও অশ্রু

যশোরসহ ১৬ জেলায় ভারী বৃষ্টির আভাস

অমুসলিম রাষ্ট্রে ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে মৃত্যু বাড়ছে

মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

মহম্মদপুরের পাটকাঠি যাচ্ছে নারায়ণগঞ্জ ও বরিশালে

সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষের পারাপার

ইসলামের পাঁচ ভিত্তি কী?

স্টারলিংকের সহায়তায় দেশে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা

ব্ল্যাক কফির উপকারিতা ও অপকারিতা

X