
আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। জনসংখ্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর বার্তা নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। এই প্রতিপাদ্যের মাধ্যমে তরুণ প্রজন্মের সক্ষমতা, অধিকার এবং উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁদের বাণীতে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে অংশ নেবেন।
দিবসটি উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও এতে অংশ নেবেন।
দিবসটি ঘিরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
জনসংখ্যা-সংক্রান্ত বিষয়ে বৈশ্বিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর গভর্নিং কাউন্সিল প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১১ জুলাই বিশ্বের প্রায় ৯০টি দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।
মন্তব্য করুন