শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’:  সারজিস আলম

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা হলে তা বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে ‘সেই হাত আর থাকবে না’।

শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ক্ষমতার অপব্যবহার রোধ ও প্রচলিত রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের ওপর জোর দেন সারজিস আলম। তিনি বলেন, “আমার আজকে পাওয়ার (ক্ষমতা) আছে, আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম। যেদিন পাওয়ার থাকবে না, সেদিন দুই পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমাদের মানুষগুলো পরিবর্তন করতে হবে।”

অতীতের নির্বাচনের কড়া সমালোচনা করে তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন; আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি মনে করে ভোট গণনায় এদিক-ওদিক করবে, তাহলে আমরা বলে দিচ্ছি যে হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।”

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর আলুপট্টি মোড় থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়। এনসিপির নেতাকর্মীদের অংশগ্রহণে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য

চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবেলার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর : স্বজনদের চোখে আজও অশ্রু

যশোরসহ ১৬ জেলায় ভারী বৃষ্টির আভাস

অমুসলিম রাষ্ট্রে ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে মৃত্যু বাড়ছে

মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

মহম্মদপুরের পাটকাঠি যাচ্ছে নারায়ণগঞ্জ ও বরিশালে

সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষের পারাপার

ইসলামের পাঁচ ভিত্তি কী?

স্টারলিংকের সহায়তায় দেশে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা

হিট স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা

ব্ল্যাক কফির উপকারিতা ও অপকারিতা

X