শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের, লামিন ইয়ামালের হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
লামিন ইয়ামাল।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে আগুন জ্বালিয়ে দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফ্রান্সকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভয় যদি কেউ পায়, তবে সেটি স্পেনকে পাওয়া উচিত।

আজ শনিবার (১১ জুলাই) ফক্স স্পোর্টস-এর এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

কোয়ার্টার ফাইনালে স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। অন্যদিকে, ফ্রান্স ২-০ ব্যবধানে মরক্কোকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি এবং টানা দুবার হারিয়েছি। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপের সেরা দুটি দলই স্পেন ও ফ্রান্স। তবে আমাদের মনে কোনো ভয় নেই।

আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া এই তরুণ আরও বলেন, অনেকের কাছে হয়তো মনে হতে পারে স্পেন খুব দারুণ খেলছে না। কিন্তু বাস্তবতা হলো, প্রতিটি দলই স্পেনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে।

হয়তো মনে হতে পারে যে আমরা দুর্দান্ত খেলছি না জানিয়ে ইয়ামাল আরও বলেন, কিন্তু আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন, তারা আমাদের সামনে ডিফেন্সিভ হয়ে পড়ে। স্পেনের সঙ্গে কোনও দল সমান তালে (সেয়ানে সেয়ানে) লড়াই করতে আসেনি।

এসময় দিনশেষে আজ আমরা আবারও জয় পেয়েছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন তিনি।

এটি হবে বিশ্বকাপে স্পেনের ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম তারা শেষ চারে উঠেছে। অন্যদিকে, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়া এবং চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে রানার্সআপ হওয়ার পর টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠতে চাইছে ফ্রান্স।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বেশি। আমরা এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং আমাদের প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম।

তিনি আরও যোগ করেন, আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। এটি আরেকটি সেমিফাইনাল এবং অতীতেও আমরা এই ধরনের ম্যাচে সফল হয়েছি। শক্তি, গতি ও কৌশলের দারুণ লড়াই হবে। জিততে হলে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে তাই স্পেন ও ফ্রান্সের মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন চরমে। মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে আগামী বুধবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএন / ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা মেরামত করেছে ইরান

চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৩৯, পানিবন্দি ৯ লাখ মানুষ

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব / আম রপ্তানির উজ্জল সম্ভাবনা রয়েছে : উপাচার্য

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

জমি বিরোধে ১০টি গাছ কাটার অভিযোগ

স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের, লামিন ইয়ামালের হুঁশিয়ারি

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে পানিবন্দি মানুষের পাশে এমপি গোলাম রসুল ও স্বাস্থ্য বিভাগ

তেল রপ্তানি কমার আশঙ্কা : আইইএ

তরুণদের মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য

X