শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বিষয়ডা এট্টু ভাইবে দ্যাকপেন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
আক্কেল চাচা

এট্টা সুমায় ছিল মিছিলি যে সব স্লোগান দিয়া হইতো সেইসব শুনলিও গার লোম দাড়ায় যাইতো। যারা মিছিলি থাইকতো তাগের তো বটেই যারা আশপাশে দাড়ায় শুনতো তাইগেরও রক্ত গরম হইয়ে যাইতো। তকনকার কবি সাহিত্যিক কিম্বা গুনিজনরা মিছিল, পোস্টার বা চিকা মারায় কি লিকা হবে সিডা ঠিক কইরে দেতেন। তাতে থাইকতো ছন্দ, সাহিত্য আর সংস্কৃতির ছাপ। হটাস কইরে দেকতিচি সেই মিছিলির স্লোগান বদলায় যাতি থাইকলো। ভরা মজলিসি মানসির সুমকি মিছিলি স্লোগানে কাজাকাজি হওয়া শুরু হইলো। আমি এই ডে ভাইবে আকাটা মাইরে যায় এক সুমায় যে সব বিটারা কাজাকাজি কইত্তো তারাও অন্তত মাইয়ে লোক দেকলি সুম্মান কইরে কাজানো বন্দ কইত্তো। কিম্বা মাইয়ে লোকরা কাজানো শুনলি লজ্জায় মুক লুকোতো। আর একন কাজাকাজিতি মাইয়ে লোক পাইছোয় নেই। বরং আইগোয় যাচ্চে। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু। একন মিছিলি বা স্লোগান ইরাম ইরাম শব্দ কয় যা শুনলি লজ্জা পাতি হয়। হালি কইরে হইয়েচে ফেসবুক। স্যানে ইরাম ইরাম ভাষা দিয়ে কতা ছাড়ে দেকলিও লজ্জায় আকাটা মাইরে যাতি হয়। স্যানেও বিটা বিটির কোন মানবিচ নেই। এট্টু এট্টু গুড়ুলে ছেলেপিলে ময়মুরুব্বীগের নিয়েও কুকতা সবার সুমকি লিকতি ডানি বায় তাগায় না। ইরাম কি কোন কোন দলের রাজনীতিবীর, ভাসসিটির মাইস্টের, নায়ক নায়কাও পাছোয় নেই কাজাকাজিতি। স¹লির সুমকি হরহামেশা ইরাম খাইন বাদচে কিন্তুক কারো মুকি কোন রা নেই। দিনকে দিন সুমাজিক বন্দন কাইজে যাওয়ার পতে একন সুমাজিক সুম্মান নিয়েও টানাটানি। আমি মুক্কু সুক্কু মানুস, জ্ঞানের বহর খাটো তেবে এই সব তালবায়না ্েদইকে দু’কতা না লিকে পাল্লাম না। হয়ত আমার ওপরও কেউ কেউ খাররা হতি পারেন তেবে এট্টু ভাইবে দেকেন দিনকে দিন আমাগের খাইসলত কনতে কনে উইলে যাচ্চে। যদি একনই ইডার বান্দাল দিয়া না যায় তালি তলশুড়া হতি হতি কনতে কনে চইলে যাবে ওপরয়ালাই কতি পারেন। বিষয়ডা এট্টু ভাইবে দেকার অনুরোদ কচ্চি। ইতি অভাগা আক্কেল চাচা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে মতলব সেতুর এপ্রোচ সড়কে ধস, বিশাল সুরঙ্গ সৃষ্টি

অপ্টার পূর্বাভাসে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দৌড়ে এগিয়ে আর্জেন্টিনা

জমি বিরোধে ১০টি গাছ কাটার অভিযোগ

স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের, লামিন ইয়ামালের হুঁশিয়ারি

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে পানিবন্দি মানুষের পাশে এমপি গোলাম রসুল ও স্বাস্থ্য বিভাগ

তেল রপ্তানি কমার আশঙ্কা : আইইএ

তরুণদের মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

যশোরসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিতে সরবরাহ সঙ্কটের অযুহাতে বাড়লো কাঁচামরিচ ও সবজির দাম

সস্তা আর দামি!

সোনার দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি?

ভোট গণনায় কারচুপি হলে ‘সেই হাত আর থাকবে না’: সারজিস আলম

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে চালিকাশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য

চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবেলার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর : স্বজনদের চোখে আজও অশ্রু

যশোরসহ ১৬ জেলায় ভারী বৃষ্টির আভাস

অমুসলিম রাষ্ট্রে ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে মৃত্যু বাড়ছে

X