মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার নির্মাণাধীন নতুন ভবন আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে জানা যায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত চর হোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী ও দাখিল শাখায় প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন অবকাঠামোগত সংকটের পর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণের কাজ ২০১৯ সালে শুরু হয়ে ২০২৫ সালের শেষ দিকে শেষ হয়। তবে ভবনটি এখনো আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি।

শ্রেণিকক্ষের সংকটের কারণে গত ১৩ মে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে নতুন ভবনে পাঠদান ও অফিস কার্যক্রম শুরু হয়। সম্প্রতি ভবনের দেয়াল, শ্রেণিকক্ষ, মিলনায়তন ও ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এছাড়া জানালায় ছিটকিনি না লাগানো, বাথরুমের পানি নিষ্কাশনের সমস্যা এবং নিম্নমানের টাইলস ব্যবহারের অভিযোগও রয়েছে।

ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসান বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ছয় বছর অপেক্ষা করতে হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভবন ব্যবহার শুরু করা হলেও বিভিন্ন ত্রুটির বিষয়টি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। ঠিকাদারের লোকজন একবার এলেও পরে আর কাজ করেনি।

মাদ্রাসার সভাপতি মো. রেজাউল করিম বলেন, আড়াই মাস আগে শ্রেণিকক্ষ সংকটের কারণে নতুন ভবনে ক্লাস শুরু করা হয়। ভবনের ফাটল ও অন্যান্য সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম জুলফিকার হোসেন বলেন, ভবনটি এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে কোনো অভিযোগ পাননি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X