মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

লিটন ঘোষ, মাগুরা:
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীখোল গ্রামের স্কুলছাত্রী রাজিয়া সুলতানা (১৫) হত্যা মামলায় আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মাগুরার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৭ মার্চ দুপুরে শ্রীপুর উপজেলার হাট শ্রীখোল গ্রামের বাসিন্দা মিকিজ শেখের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন বাড়ি থেকে কুমার নদের পাড়ে রসুন ক্ষেত দেখতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন দুপুরে স্থানীয় এক ব্যক্তি সুজয় কুন্ডুর পেঁপে বাগানের পাশের বাঁশঝাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে গলায় ওড়না পেঁচানো ও গলাকাটা অবস্থায় রাজিয়ার মরদেহ শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় রাজিয়ার বাবা মিকিজ শেখ শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মো. সাখোয়াত হোসেন জানান, ঘটনার দিন একই গ্রামের হাসান শেখ রাজিয়াকে জোর করে নদীর পাড়ের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে শরীরে আঘাত করে। তদন্তে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চুল ও অন্যান্য আলামতের সঙ্গে আসামির ডিএনএ মিল পাওয়া যায়, যা আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন বাবলু জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন এবং আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন।

নিহত রাজিয়ার মা ছবিরন নেছা বলেন, হাসান দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করত। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান।

আদালত প্রাঙ্গণে উপস্থিত এক তরুণ আইনজীবী বলেন, সঠিক তদন্ত, সাক্ষ্যপ্রমাণ ও ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

উল্লেখ্য, মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলাতেও মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, যা এখনো কার্যকরের অপেক্ষায় রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X