মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

নড়াইল অফিস:
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে জান্নাতুল নামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে জান্নাতুলকে তার পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবারের দাবি, একই এলাকার আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার খাবারের প্রলোভন দেখিয়ে জান্নাতুলকে তার ঘরে ডেকে নিয়ে যান। এরপর সেখানে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে পালিয়ে যান রবিউল।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ আকবর জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান এশিয়া পোস্টকে বলেন, রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। আমরা প্রাথমিকভাবে আসামিকে শনাক্ত করতে পেরেছি।

তিনি আরও বলেন, আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে এবং অপরাধীকে গ্রেপ্তারে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

X