মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যশোরের মণিরামপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তথ্যবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং নষ্ট দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে সোমবার (২০ জুলাই) বিকেলে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে মণিরামপুর বাজারে পরিচালিত অভিযানে বনফুল অ্যান্ড কোংয়ের বিক্রয়কেন্দ্রে বিভিন্ন খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও প্রয়োজনীয় লেবেলিংয়ের ঘাটতি পাওয়া যায়। এছাড়া ফ্রিজে সংরক্ষিত কিছু দই নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবু মুছা হৃদয়কে (২৮) ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তিনি যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

অভিযান পরিচালনা করেন মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। তিনি বলেন, খাদ্য মানুষের স্বাস্থ্য ও জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই মুনাফার জন্য কোনো ব্যবসায়ী যদি অনিরাপদ খাদ্য বিক্রি করে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে মিষ্টি, বেকারি পণ্যসহ সব ধরনের খাদ্যসামগ্রীর মোড়কে বাধ্যতামূলকভাবে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় মণিরামপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X