মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের সুদের হার আরও বাড়ানোর ইঙ্গিতের প্রভাবে সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে।

তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম বাজারে প্রতি আউন্সের দাম স্থিতিশীল ছিল ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে।

এদিকে জর্ডানে অন্তত দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে।

একই সময়ে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো জানিয়েছে, রোববারও নতুন করে ইরানের হামলার ঘটনা ঘটেছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওনড্যার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, সপ্তাহান্তে উত্তেজনা বৃদ্ধি উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়েছে।

একই সঙ্গে অর্থনৈতিক স্থবিরতা ও মূল্যস্ফীতির যুগপৎ আশঙ্কা জোরালো হলে তা স্বর্ণবাজারের জন্য নেতিবাচক হতে পারে। কারণ এমন পরিস্থিতিতে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণবাজার নিয়ে তিনি সতর্ক অবস্থানে রয়েছেন। তার মতে, প্রতি আউন্স ৩ হাজার ৮৮৬ ডলার একটি গুরুত্বপূর্ণ মূল্যস্তর। যদি দাম এর নিচে নেমে যায়, তাহলে তা আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে যেতে পারে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট বাজারে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।

সূত্র: রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X