সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইল অফিস:
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:০০ পিএম

নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। মাদক নির্মূলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

রোববার (১৯ জুলাই) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। নড়াইল-২ আসনের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সরকারি সফর।

সভায় নিপুন রায় চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করা সবার দায়িত্ব। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চলমান খাল খনন কর্মসূচিসহ জনকল্যাণমূলক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা উল্লেখ করে যুবসমাজকে রক্ষায় মাদকের উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান। এর আগে দুই সংসদ সদস্য লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X