সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে আলোচিত চিত্রনায়িকা পরীমণি জানান―এবারের বিশ্বকাপ ফুটবলের আসরে আর্জেন্টিনা জিতলে আবার বিয়ে করবেন তিনি। গত ১৬ জুলাই ফেসবুকে দেয়া পরীর এই স্ট্যাটাস নিয়ে কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও চর্চা।

অভিনেত্রীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অবশ্য শুভ কামনা জানিয়েছেন। কেউ আবার পাত্র হওয়ার জন্য আগ্রহও প্রকাশ করেছেন। কিন্তু মহাযজ্ঞ ফাইনালের আগে সেই বিয়ে নিয়েই নাকি দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) দুপুরে দেশের একটি সংবাদমাধ্যমকে হাসতে হাসতে পরীমণি বলেন, আমি তো এর আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হঠাৎ করেই বিয়ে করেছি। কিন্তু এবার বিয়ের ঘোষণা দিয়ে মুশকিলে পড়েছি। ভাবিনি, এভাবে বিষয়টিকে সিরিয়াসলি নেবে সবাই। এত এত সব সিরিয়াস প্রস্তাব আসতেছে, কী করব কিছুই বুঝতেছি না।

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মজার ছলে দেয়া পোস্ট আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের ঘোষণা দিলেও এই পথে যে বাধা রয়েছে, তাও জানিয়েছেন পরীমণি। এ অভিনেত্রী বলেন, বিয়ের জন্য তো একজন অভিভাবক প্রয়োজন। আগে অভিভাবক ছিল, কিন্তু এখন ওই পর্যায়ের কেউ নেই আমার। ভাবছি, ছেলে বড় হোক, সে বিয়েশাদি করুক। তারপর বা এর আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলে বিয়ে করতে পারব।

অর্থাৎ―এবারের আসরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ে করা হচ্ছে না তার, সেই ইঙ্গিতও দিয়েছেন পরীমণি।

এ দিন রাতে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। পরীমণি বলেন, লড়াইটা হবে। স্পেন ভালো খেলছে। কিন্তু মন বলছে আজ শেষ পর্যন্ত মেসির হাতেই বিশ্বকাপ উঠবে। আমি চাই, আর্জেন্টিনা জিতুক, আর গোল্ডেন বুট মেসি পাক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X