সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:৪৫ এএম
নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার নতুন ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। ‘লাপাত্তা’ নামের কমেডি-থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে নির্মাতার ক্যারিয়ারের প্রথম ওয়েব ফিল্ম।

জানা গেছে, ‘লাপাত্তা’র প্রি-প্রোডাকশনের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নুসরাত ফারিয়ার পাশাপাশি ‘লাপাত্তা’য় অভিনয় করবেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। ভিন্নধর্মী গল্প ও নতুন উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য ব্যতিক্রমী বিনোদন উপহার দিতে চান নির্মাতা।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী গল্প, তবে এর সঙ্গে থাকবে কমেডির মিশেল। আমরা এমন একটি কাজ করার চেষ্টা করছি, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। সব প্রস্তুতি প্রায় শেষ। পরিকল্পনা অনুযায়ী আগস্টের মাঝামাঝি শুটিং শুরু করব।’

নুসরাত ফারিয়ার ওটিটি যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মের মাধ্যমে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় ‘পাতালঘর’। যদিও এটি প্রথমে বড়পর্দার জন্য নির্মিত হয়েছিল, পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

বড়পর্দায় নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি সংগীতেও সক্রিয় এই অভিনেত্রী। চলতি বছরের কোরবানির ঈদে তার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘লোকে বলে’ শিরোনামের গান। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং গানটি লিখেছেন বাঁধন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

X