
যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে যশোর শহরের চাচড়া ডালমিল নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ভারপ্রাপ্ত আ্হবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির সদস্য আহসান হাবিব সেলিম, মাহাবুবুর রহমান দুলাল, আজিমুল কামাল নীল, মিজানুর রহমান, সাইমুম আহমেদ, আব্দুল গনি, আব্দুল হাকিম ও মোহাম্মদ রফিক, যশোর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষ্ণু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সভায় ৬৯জন সদস্যের মধ্যে ৫৯ জন সদস্য উপস্থিত ছিলেন। সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য ১৪ সদস্যর একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে আজিমুল কামালকে সভাপতি, হাফিজুর রহমান কার্যকরি সভাপতি ও আনছারুল হক রানাকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আলমগীর কবির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা সেলিম সুমন, সহ সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুম আহম্মদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান দুলাল, প্রচার সম্পাদক ইউনুস আলী, সড়ক সম্পাদক সআব্দুল হাকিম, সহ সড়ক সম্পাদক ইব্রাহিম কালু, কার্যনির্বাহী সদস্য হলেন রবিউল ইসলাম, শেখ সোহেল আহমেদ ও মিজানুর রহমান।
মন্তব্য করুন