শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

গুগল ফটোজে ভিডিও রিমিক্স ফিচার, মুহূর্তেই বদলে যাবে ভিডিও

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম
গুগল ফটোজে ভিডিও রিমিক্স ফিচার, মুহূর্তেই বদলে যাবে ভিডিও

ব্যবহারকারীদের ভিডিও সম্পাদনার অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করতে গুগল ফটোজে যুক্ত হচ্ছে নতুন ‘ভিডিও রিমিক্স’ ফিচার। গুগলের ঘোষণামতে, এই এআই-চালিত সুবিধার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনো ভিডিও সম্পাদনা, রূপান্তর এবং নতুনভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

নতুন ফিচারটি গুগলের সর্বাধুনিক ‘জেমিনি অমনি' কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের মাধ্যমে পরিচালিত হবে। এই জেনারেটিভ এআই প্রযুক্তি বিভিন্ন ধরনের ইনপুট বিশ্লেষণ করে নতুন কনটেন্ট তৈরি করতে সক্ষম। এর ফলে ব্যবহারকারীরা আলাদা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার বা পেশাদার দক্ষতা ছাড়াই সহজেই আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন।

প্রযুক্তি খাতে অ্যাপল, ওপেনএআই এবং অ্যাডোবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল তাদের জনপ্রিয় অ্যাপগুলোতে ধারাবাহিকভাবে উন্নত এআই ফিচার যুক্ত করছে। ভিডিও রিমিক্সও সেই উদ্যোগেরই সর্বশেষ সংযোজন।

ভিডিও রিমিক্স ফিচারটি থেকেই নির্দিষ্ট কিছু দেশের ‘গুগল এআই প্লাস', ‘প্রো’ এবং ‘আলট্রা' সাবস্ক্রাইবারদের জন্য রোল আউট বা উন্মুক্ত করা শুরু হয়েছে। প্রাথমিক তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক।

জেনারেটিভ এআই টুল যুক্ত করছে। গুগল ফটোজের ভেতরেই এই শক্তিশালী ভিডিও এডিটিং ফিচার যুক্ত করার ফলে, ব্যবহারকারীরা কোনো পেশাদার বা আলাদা সফটওয়্যার ছাড়াই মাত্র কয়েকটি গুগল ফটোজ অ্যাপে সাম্প্রতিক সময়ে যুক্ত হওয়া একাধিক এআই ফিচারের মধ্যে এটি সর্বশেষ সংযোজন। এর আগে অ্যাপটিতে চেহারার দাগ দূর করা, স্কিন টেক্সচার উন্নত করা, চোখ উজ্জ্বল করা বা দাঁত সাদা করার মতো স্বয়ংক্রিয় ‘টাচ- আপ' টুল যুক্ত করা হয়েছিল।

এছাড়া গুগল ‘ডিজিটাল ক্লোজেট’ নামের আরেকটি এআই-নির্ভর সুবিধাও চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পোশাকের ছবি থেকে একটি ভার্চুয়াল আলমারি তৈরি করতে পারবেন এবং ঘরে বসেই বিভিন্ন পোশাক ভার্চুয়ালি ট্রাই-অন করে দেখতে পারবেন।

গুগলের নতুন এই এআই উদ্যোগ ভিডিও সম্পাদনা ও ডিজিটাল কনটেন্ট তৈরিকে আরও সহজ, দ্রুত এবং ব্যবহারবান্ধব করে তুলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

জগন্নাথদেবের রথযাত্রা: রহস্যময় ও অলৌকিক ইতিহাস

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

এক সময়ের তুখোড় ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

ঝিকরগাছায় জামায়াতের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

‘সরকারকে বিব্রত করতে কিছু মহল পরিস্থিতি কাজে লাগাতে চায়’

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ মাউশির

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও ৭ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

আইজিপি / ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

জুলাই শহীদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

শেখ ফরিদ আহমেদ মানিক / জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

চতুর্থ দিনের মতো বাড়লো জ্বালানি তেলের দাম

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

X