সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে নষ্ট হওয়া থেকে বাঁচাতে করণীয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম
স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে নষ্ট হওয়া থেকে বাঁচাতে করণীয়

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে স্মার্টফোন ভিজে যাওয়ার ঘটনা খুবই সাধারণ। তবে অনেকেই আতঙ্কিত হয়ে এমন কিছু ভুল করেন, যা ফোনের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। অথচ সঠিক সময়ে কয়েকটি সহজ পদক্ষেপ নিলে স্মার্টফোনকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব।

ফোন ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে যা করবেন স্মার্টফোন ভিজে গেলে প্রথমেই সেটি দ্রুত বন্ধ করে দিন। যদি ফোনটি আগে থেকেই বন্ধ থাকে, তাহলে কোনোভাবেই সেটি চালু করার চেষ্টা করবেন না। কারণ ভেজা অবস্থায় ফোন চালু করলে শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ড স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এরপর ফোনের কভার, সিম ট্রে এবং মেমোরি কার্ড খুলে ফেলুন। যদি ফোনের ব্যাটারি খোলা যায়, তাহলে সেটিও আলাদা করে রাখুন। এতে ফোনের ভেতরের আর্দ্রতা দ্রুত বের হতে সুবিধা হয়।

সবশেষে একটি মাইক্রোফাইবার কাপড় বা পরিষ্কার শুকনা তোয়ালে দিয়ে ফোনের বাইরের অংশ ভালোভাবে মুছে নিন।

স্মার্টফোন শুকাতে গিয়ে যে ভুলগুলো করবেন না অনেকেই মনে করেন চালের মধ্যে ফোন রেখে দিলে দ্রুত শুকিয়ে যায়। বাস্তবে এটি কার্যকর নয়। চাল খুব ধীরে আর্দ্রতা শোষণ করে এবং এর ছোট দানা বা গুঁড়া চার্জিং পোর্ট, স্পিকার কিংবা অন্যান্য অংশে ঢুকে অতিরিক্ত ক্ষতি করতে পারে।

এ ছাড়া যে কাজগুলো থেকেও বিরত থাকবেন- হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না। মাইক্রোওয়েভ বা ওভেনে ফোন দেবেন না। চার্জিং পোর্টে মুখ দিয়ে ফুঁ দেবেন না। ভেজা অবস্থায় চার্জে লাগাবেন না।

অতিরিক্ত তাপ ফোনের ডিসপ্লে, ব্যাটারি ও অভ্যন্তরীণ আঠার ক্ষতি করতে পারে। আর চার্জিং পোর্টে ফুঁ দিলে পানি আরও গভীরে চলে যেতে পারে।

ফোন শুকানোর সবচেয়ে নিরাপদ উপায় বিশেষজ্ঞদের মতে, সিলিকা জেল প্যাকেট ব্যবহার করাই স্মার্টফোন শুকানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি। নতুন জুতা বা বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের সঙ্গে থাকা ছোট সিলিকা জেল প্যাকেটগুলো সংরক্ষণ করে রাখা যেতে পারে।

একটি বায়ুরোধী বাক্স বা জিপ-লক ব্যাগে ফোনের সঙ্গে কয়েকটি সিলিকা জেল প্যাকেট রেখে দিন। এগুলো দ্রুত আর্দ্রতা শোষণ করে ফোন শুকাতে সাহায্য করে।

যদি সিলিকা জেল না থাকে, তাহলে একটি শুকনা তোয়ালের ওপর ফোনটি সমতলভাবে রেখে বাতাস চলাচল করে এমন স্থানে বা ঠান্ডা বাতাসের ফ্যানের নিচে প্রাকৃতিকভাবে শুকাতে দিন।

ফোন চালু করার আগে অপেক্ষা করুন ভেজা স্মার্টফোন পুনরায় চালু করার ক্ষেত্রে ধৈর্য রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করার পর ফোন চালু করার চেষ্টা করুন।

ফোন পুরোপুরি শুকিয়েছে কি না নিশ্চিত না হয়ে কখনোই চার্জে লাগাবেন না বা পাওয়ার অন করবেন না। তাড়াহুড়া করলে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X