বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
গুগলের নতুন ডেটা নীতি:

এআই প্রশিক্ষণে ব্যবহার হতে পারে আপনার আপলোড করা ছবি ও ভিডিও

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ এএম
এআই প্রশিক্ষণে ব্যবহার হতে পারে আপনার আপলোড করা ছবি ও ভিডিও

গুগল তাদের ডেটা ব্যবহারের নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন এই নীতির আওতায় ব্যবহারকারীরা গুগলের বিভিন্ন সার্চ-ভিত্তিক সেবায় যে ছবি, অডিও, ভিডিও বা অন্যান্য ফাইল আপলোড করবেন, সেগুলো ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির উন্নয়ন ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতে পারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুগলের সার্চ-সম্পর্কিত কয়েকটি সেবায় আপলোড করা মিডিয়া ফাইল এখন এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। ফলে ব্যবহারকারীদের আপলোড করা নির্দিষ্ট ধরনের তথ্য ভবিষ্যতের এআই প্রযুক্তি আরও উন্নত করতে কাজে লাগানো হতে পারে।

এর মধ্যে গুগল লেন্স ব্যবহার করে কোনো ছবি দিয়ে তথ্য অনুসন্ধান করলে সেই ছবিটি এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে। একইভাবে গুগল ভয়েস সার্চে দেওয়া অডিও এবং গুগল ট্রান্সলেটে আপলোড করা বিভিন্ন কনটেন্টও নতুন নীতির আওতায় পড়তে পারে।

তবে স্বস্তির বিষয় হলো, গুগল ফটোসে ব্যক্তিগতভাবে সংরক্ষিত ছবি ও ভিডিও বর্তমানে এই পরিবর্তনের আওতায় অন্তর্ভুক্ত নয় বলে জানানো হয়েছে।

ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়েছেন প্রতিবেদন অনুযায়ী, গুগল নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করেছে। কারণ উন্নতমানের এআই প্রযুক্তি তৈরিতে বিপুল পরিমাণ বাস্তব তথ্য প্রয়োজন হয়। এ কারণে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের দেওয়া বিভিন্ন ধরনের ডেটা থেকে এআই প্রশিক্ষণের উপকরণ সংগ্রহ করছে।

তবে যারা নিজেদের আপলোড করা ছবি, ভিডিও বা অডিও এআই প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি দিতে চান না, তারা সেটিংস পরিবর্তন করে এই সুবিধা বন্ধ করতে পারবেন।

যেভাবে বন্ধ করবেন ব্যবহারকারীরা গুগলের নির্দিষ্ট সেটিংসে গিয়ে এই সুবিধা বন্ধ করতে পারবেন। এজন্য প্রথমে সার্চ সার্ভিসেস হিস্ট্রি পেজে গিয়ে “সেভ মিডিয়া” অপশনটি বন্ধ করতে হবে। এরপর সার্চ সার্ভিসেস পার্সোনালাইজেশন সেটিংসে গিয়ে ডেটা সংরক্ষণের বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে।

এছাড়া যারা গুগলের এআই-ভিত্তিক সার্চ ফলাফল (AI Overview) দেখতে চান না, তারা সার্চের আগে “-AI” যোগ করে ফলাফল সীমিত করতে পারেন।

ডেটা গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ আধুনিক এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল পরিমাণ তথ্য প্রয়োজন হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা ব্যবহারের নীতি সম্পর্কে ব্যবহারকারীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

সূত্র: টেকক্রাঞ্চ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জুলাই: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

গুগলের নতুন ডেটা নীতি: / এআই প্রশিক্ষণে ব্যবহার হতে পারে আপনার আপলোড করা ছবি ও ভিডিও

ওজন কমাতে এড়িয়ে চলুন ১৫ খাবার

আরাগচি / যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ না হলে কোনো আলোচনা নয়

ট্রাম্প-ন্যাটো বৈঠকের আগে হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে ন্যাটো

ইতিহাসের সেরা প্রত্যাবর্তন / মিশরকে ৩–২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বীরত্বপূর্ণ প্রত্যাবর্তন, ২–০ থেকে ২–২ করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরালেন মেসিরা

আর্জেন্টিনাকে জোড়া গোলে ডুবিয়ে মিশরের অবিশ্বাস্য লিড

ভিএআর রিভিউ রক্ষা পেল আর্জেন্টিনা, মিশরের দ্বিতীয় গোল বাতিল

মেসির পেনাল্টি মিস! আর্জেন্টিনাকে আটকে দিলেন মিশরের শোবের

শুরুতেই ধাক্কা আর্জেটিনার, ১৪ মিনিটেই মিশরের গোল

ঘরে বসে আয়ের ফাঁদে কলেজছাত্রীর দেড় লাখ টাকা খোয়া,মামলা

শার্শায় ২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চৌগাছায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় কিশোর আহত

মেয়াদ শেষের আগেই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জিতলেই কোয়ার্টারে, আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

নৈশ প্রহরী আতিয়ার হত্যা মামলায় আরও একজন আটক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা-মা

বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য ‘হাফওয়ে হোম’ চালু

গাইবান্ধায় টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন

X