মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, ‘অপারেশন সায়েকেহ’ বা ‘বজ্রপাত’ অভিযানের ১৯তম ধাপে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের ‘অন্যায় আচরণ’ ও বারবার প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুয়েতের আরিফজান ঘাঁটির প্রশাসনিক ভবন ও ডাইরেকশন-ফাইন্ডিং অ্যান্টেনা, আল-উদেয়রি ক্যাম্পের হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের ঘাঁটিতে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের দাবি অনুযায়ী, আরিফজান ঘাঁটি দক্ষিণ-পশ্চিম এশিয়ায় মার্কিন স্থলবাহিনীর সেনা মোতায়েন ও কমান্ড কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যদিকে, আল-উদেয়রি ক্যাম্পে মার্কিন নৌ ও বিমানবাহিনীর অ্যাপাচি, চিনুক ও ব্ল্যাক হক হেলিকপ্টার মোতায়েন রয়েছে।

এছাড়া আহমেদ আল-জাবের ঘাঁটি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর রসদ ও সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘাঁটিটি মার্কিন সামরিক বাহিনীর আকাশ অভিযান ও নজরদারি কার্যক্রমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ইরান।

ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে, মার্কিন 'সন্ত্রাসী' বাহিনীর অন্যায্য কর্মকাণ্ডের কারণে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাধ্যমে অঞ্চলে পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

অন্যদিকে, ইরানের হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করতে দেশটির বিরুদ্ধে নতুন উদ্যমে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, টানা দশম রাতের মতো পরিচালিত এই হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরই এই হামলা চালানো হয়েছে।

ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চূড়ান্ত ধাপে মোংলা নদীর ওপর ব্রিজ নির্মাণ প্রকল্প 

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

তথ্য উপদেষ্টা / পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

ইএ স্পোর্টসের বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: টানা পাঁচবারই মিলেছে চ্যাম্পিয়নের নাম

সিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণ

মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের আশ্বাস

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

X