মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

নাটোরের সিংড়া উপজেলার গুরুত্বপূর্ণ জামতলী-বামিহাল-রাণীনগরহাট প্রায় ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জামতলী বাজারে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমূখ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৮২০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে প্রায় ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কটি প্রশস্ত করা হলে চৌগ্রাম, ইটালী, সুকাশ, ডাহিয়া ও রামানন্দ খাজুরা ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমুঠো বাদাম বাঁচাতে পারে রোগব্যাধি থেকে

এনসিপি নেতা কাফির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মহেশপুরে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সংবাদ প্রকাশের পর মহেশপুরে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংস

যশোরে স্বেচ্ছাসেবক দলের জনসভা সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

কচুয়ায় শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা

নব জাগরণ সমাজ কল্যাণের উদ্যোগে মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছায় জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন গঠনে ঝিকরগাছায় পরিকল্পনা সভা

মণিরামপুরে বিএনপির তৃণমূল শক্তিশালী করতে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চূড়ান্ত ধাপে মোংলা নদীর ওপর ব্রিজ নির্মাণ প্রকল্প 

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

তথ্য উপদেষ্টা / পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

X