মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন গঠনে ঝিকরগাছায় পরিকল্পনা সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নকে ছানিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), শিশু নিলয় ফাউন্ডেশন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, যশোর আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এবং অরবিস ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে সোমবার পানিসারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ এবং অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হুসাইন।

এ ছাড়া বক্তব্য দেন শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) রোজিনা আক্তার, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. রবিউল হক, অরবিস ইন্টারন্যাশনালের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. আলমগীর হোসেন এবং শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. মোয়াজ্জেম হোসেন।

বক্তারা বলেন, ছানি বাংলাদেশের প্রতিরোধযোগ্য অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। সময়মতো রোগী শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে ছানিজনিত অন্ধত্ব অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ জন্য ইউনিয়নভিত্তিক জরিপ পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি, রোগী শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ছানিমুক্ত ইউনিয়ন গঠনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজেই চক্ষু চিকিৎসাসেবা পাবে এবং অন্ধত্বের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সকল ওয়ার্ড সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন ও মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, পানিসারা ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় সাড়ে ২৪ হাজার। এর মধ্যে চোখের বিভিন্ন সমস্যাসহ ছানি আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৮ জন বলে সভায় জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের ভোটাধিকার: / ওসিভি-এসডিআই প্রকল্প নিয়ে ইসির সভা বুধবার

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম কত?

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের মানবিক উদ্যোগ / কৃত্রিম পায়ে উঠে দাঁড়ালেন আরও ছয় অসহায় ব্যক্তি

একমুঠো বাদাম বাঁচাতে পারে রোগব্যাধি থেকে

এনসিপি নেতা কাফির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মহেশপুরে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সংবাদ প্রকাশের পর মহেশপুরে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংস

যশোরে স্বেচ্ছাসেবক দলের জনসভা সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

কচুয়ায় শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা

নব জাগরণ সমাজ কল্যাণের উদ্যোগে মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছায় জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন গঠনে ঝিকরগাছায় পরিকল্পনা সভা

মণিরামপুরে বিএনপির তৃণমূল শক্তিশালী করতে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চূড়ান্ত ধাপে মোংলা নদীর ওপর ব্রিজ নির্মাণ প্রকল্প 

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

X