বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

কচুয়ায় শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা

তরিকুল ইসলাম, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

বাগেরহাটের কচুয়া উপজেলার ২১ নম্বর চরটেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক শেখ আতাউর রহমানের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন ও বর্ণাঢ্য আয়োজনে গত ২১ জুন ২০২৬ বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লবিবাহ রহমান।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শেখ আতাউর রহমান বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর শিক্ষাদানের নান্দনিকতা ও মানবিক গুণাবলি শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক কায়কোবাদ আজাদ, শামিমা নাসরীন খান, মহিদুল সেখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাওহীদুল ইসলাম তার বক্তব্যে বলে, “শিক্ষক কর্ম থেকে অবসর নিলেও শিক্ষার্থীদের হৃদয় থেকে কখনো অবসর নেন না।” তার এ বক্তব্য উপস্থিত সবার মধ্যে আবেগের সৃষ্টি করে।

আলোচনা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক শেখ আতাউর রহমানের হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের ভোটাধিকার: / ওসিভি-এসডিআই প্রকল্প নিয়ে ইসির সভা বুধবার

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম কত?

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের মানবিক উদ্যোগ / কৃত্রিম পায়ে উঠে দাঁড়ালেন আরও ছয় অসহায় ব্যক্তি

একমুঠো বাদাম বাঁচাতে পারে রোগব্যাধি থেকে

এনসিপি নেতা কাফির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মহেশপুরে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সংবাদ প্রকাশের পর মহেশপুরে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংস

যশোরে স্বেচ্ছাসেবক দলের জনসভা সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

কচুয়ায় শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা

নব জাগরণ সমাজ কল্যাণের উদ্যোগে মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছায় জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন গঠনে ঝিকরগাছায় পরিকল্পনা সভা

মণিরামপুরে বিএনপির তৃণমূল শক্তিশালী করতে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চূড়ান্ত ধাপে মোংলা নদীর ওপর ব্রিজ নির্মাণ প্রকল্প 

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

X