বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্বেচ্ছাসেবক দলের জনসভা সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

আগামী ২৫ জুলাই যশোরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিতব্য স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করার লক্ষ্যে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মোল্লা। সভা পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুজ্জামান সবুর।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম আক্তার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন মাহমুদ বকুল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন সরদার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস, মাহবুব হোসেন, গাজী ইউসুফ আকাশ, টি এম মঈন উদ্দিন, সাইফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক বাঘা, বিল্লাল হোসেন রনি, সুমন মোল্লাসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আগামী ২৫ জুলাই যশোরে অনুষ্ঠিতব্য স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে অভয়নগর উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করে সমাবেশ সফল করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের ভোটাধিকার: / ওসিভি-এসডিআই প্রকল্প নিয়ে ইসির সভা বুধবার

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম কত?

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের মানবিক উদ্যোগ / কৃত্রিম পায়ে উঠে দাঁড়ালেন আরও ছয় অসহায় ব্যক্তি

একমুঠো বাদাম বাঁচাতে পারে রোগব্যাধি থেকে

এনসিপি নেতা কাফির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মহেশপুরে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সংবাদ প্রকাশের পর মহেশপুরে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংস

যশোরে স্বেচ্ছাসেবক দলের জনসভা সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

কচুয়ায় শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা

নব জাগরণ সমাজ কল্যাণের উদ্যোগে মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছায় জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন গঠনে ঝিকরগাছায় পরিকল্পনা সভা

মণিরামপুরে বিএনপির তৃণমূল শক্তিশালী করতে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চূড়ান্ত ধাপে মোংলা নদীর ওপর ব্রিজ নির্মাণ প্রকল্প 

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

X