মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, মণিরামপুর ও নেহালপুর প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

যশোরের মণিরামপুর উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে বিশেষ বরাদ্দের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন নেহালপুর এলাকার সুচিত্রা রায়, মমতা, রানী, জাহিদুল ও ফিরোজ হোসেন। তারা বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জীবিকার অনিশ্চয়তার মধ্যে এই সহায়তা তাদের পরিবারে নতুন আশার সঞ্চার করেছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু ও শওকত আলী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং ইউনিয়ন সচিব মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, সরকার দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া শুধু সহায়তা নয়, বরং তাদের ঘুরে দাঁড়ানোর প্রয়াসে পাশে থাকার প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, উপকারভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম কত?

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের মানবিক উদ্যোগ / কৃত্রিম পায়ে উঠে দাঁড়ালেন আরও ছয় অসহায় ব্যক্তি

একমুঠো বাদাম বাঁচাতে পারে রোগব্যাধি থেকে

এনসিপি নেতা কাফির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মহেশপুরে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সংবাদ প্রকাশের পর মহেশপুরে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংস

যশোরে স্বেচ্ছাসেবক দলের জনসভা সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

কচুয়ায় শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা

নব জাগরণ সমাজ কল্যাণের উদ্যোগে মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছায় জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছানিমুক্ত পানিসারা ইউনিয়ন গঠনে ঝিকরগাছায় পরিকল্পনা সভা

মণিরামপুরে বিএনপির তৃণমূল শক্তিশালী করতে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চূড়ান্ত ধাপে মোংলা নদীর ওপর ব্রিজ নির্মাণ প্রকল্প 

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

X