মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ঘুষ কিংবা ভয় দেখিয়ে ইরানের নীতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

১২ দিনের যুদ্ধের আগে অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গ তুলে আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাকে ব্যক্তিগতভাবে নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এ সময় বিভিন্ন প্রতিশ্রুতি ও সুযোগ-সুবিধার প্রস্তাব দেওয়া হলেও ইরান তা গ্রহণ করেনি।

তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বিক্রির বিষয় নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ঘুষ কিংবা হুমকি—কোনোটির মাধ্যমেই ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়।

চলমান রক্তক্ষয়ী সংঘাত সত্ত্বেও ইরানের মৌলিক নীতি বা কৌশলে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি বলে নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে তেহরানের বন্ধু ও শত্রু উভয় পক্ষই তাকে স্বীকার করেছে যে বিশ্ব এখন বুঝতে পেরেছে ইরানের আসল পারমাণবিক বোমা হলো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান ‘হরমুজ প্রণালী’।

সূত্র: মিডল ইস্ট আই

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চূড়ান্ত ধাপে মোংলা নদীর ওপর ব্রিজ নির্মাণ প্রকল্প 

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

তথ্য উপদেষ্টা / পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

ইএ স্পোর্টসের বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: টানা পাঁচবারই মিলেছে চ্যাম্পিয়নের নাম

সিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণ

মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের আশ্বাস

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

X