রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন চত্বর ও আশপাশের এলাকায় পরিচালিত এ অভিযানে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরিচ্ছন্নতা কর্মীরাও অভিযান বাস্তবায়নে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি প্রতিটি ব্যক্তি ও পরিবারকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

জীবন বাঁচানোর লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন, পাশে মানবিকতার হাত

মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচে শত্রুজিতপুরের জয়

খননের মাধ্যমে দেশের খালগুলো পুনর্জীবিত করা হবে: সংস্কৃতি মন্ত্রী

বাঘারপাড়ায় ফুটবল ট্যালেন্ট হান্টের চূড়ান্ত বাছাই ও প্রীতি ম্যাচ

শিশুকে ডেকে নিয়ে সোনার দুল নিয়ে পালাল প্রতারক

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু

টক দই খান প্রতিদিন

ব্যক্তিগত অপরাধের দায় নেবে না বিএনপি: সোমনাথ দে

প্রবীণ সাংবাদিক এস ওয়াজেদের ইন্তেকাল, কচুয়াজুড়ে শোক

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

৬ সেপ্টেম্বর এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন

মণিরামপুরে ফজরের নামাজে যাওয়ার পথে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

মণিরামপুরে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে শ্যামকুড়ে যৌথ মতবিনিময় সভা

জীবনে দ্বিতীয়বার উচ্ছেদের শঙ্কা, সরকারের হস্তক্ষেপ চান রূপগঞ্জবাসী

X