
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে যশোরের ছাত্রনেতা জান্নাতুল ফাতেমা অনন্যা কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। গত গত ২৩ ও ২৪ জুলাই এই ১৪তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। জান্নাতুল ফাতেমা অনন্যা দীর্ঘদিন ধরে যশোরে শিক্ষা, গণতন্ত্র, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন কর্মসূচি ও ২৪’ এর জুলাই গণঅভ্যুত্থানে যশোরে সক্রিয় নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তিনি ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হওয়া যশোরের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
তাঁর নেতৃত্বে যশোরের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে কেন্দ্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে যশোরের শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পরিসরে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন