মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বোতলজাত সয়াবিন ও পামঅয়েলের নতুন দাম আজ থেকে কার্যকর

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
বোতলজাত সয়াবিন ও পামঅয়েলের নতুন দাম আজ থেকে কার্যকর   ¦ ফাইল ফটো

সরকার আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে পড়ার পর ভোজ্যতেলের দাম বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বৃদ্ধি করে ১৯৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিনের দাম বেড়ে হয়েছে ১৭৬ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে পামঅয়েলের দাম—লিটারে ১৬ টাকা বৃদ্ধি করে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন ভোজ্যতেলের দাম আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠকে এই নতুন দাম নির্ধারণ করা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম প্রকাশ করা হয়।

পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা, যেখানে আগের সরকারি অনুমোদিত দাম ছিল ৯২২ টাকা। এর আগে বাজারে ব্যবসায়ীরা একপ্রকার নীরবে দাম বাড়িয়ে ৯৬৫ টাকা পর্যন্ত বিক্রি করছিল। খোলা সয়াবিন তেল ও পামঅয়েলও প্রাকৃতিকভাবে বেশি দামে বিক্রি হয়ে আসছিল।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, মূল্যস্ফীতি এবং নতুন দর বৃদ্ধিতে কম আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে। বিশেষ করে রমজান মাসের আগে ব্যবসায়ীরা কৌশলে দাম বাড়ানোর প্রবণতা দেখাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X