সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পাবনায় কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

পাবনার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম হঠাৎ কমেছে। জেলার বড় বাজার, মাসুম বাজার ও লাইব্রেরি বাজারে দেখা গেছে, পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়, আর মুড়িকাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৭০-৭৫ টাকায়। এক সপ্তাহ আগের তুলনায় পুরোনো পেঁয়াজের দাম ছিল ১৩০-১৪০ টাকা এবং মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৯০-৯৫ টাকায়।

বড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী জানিয়েছেন, শুধু শুক্রবার বাজারে অতিরিক্ত চাপ ছিল। তবে এরপর দাম কমে এসেছে। ১৪০ টাকার পেঁয়াজ সর্বোচ্চ ১২৫ টাকায় বিক্রি করতে হয়েছে, যার ফলে ছোট ব্যবসায়ীদের লোকসান হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎ ওঠানামা কমানো দরকার এবং বাজারের দাম যেন স্বাভাবিক থাকে।

আরেক ব্যবসায়ী মকবুল বলেন, মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। এখন দাম কমছে। কৃষকদের স্বার্থে দাম সামঞ্জস্য রাখা জরুরি। যদি দাম আরও কমে, কৃষকরা লোকসান ভোগ করবেন। মণ প্রতি ২৫০০ টাকা হলে কৃষক লাভবান হবেন এবং উৎপাদনও বাড়বে।

ক্রেতাদেরও ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করতে দেখা গেছে। রাইসুল ইসলাম জানান, বাজারে শৃঙ্খলা নেই। একদিনে দাম বাড়ে, আবার আমদানির খবর আসলে কমে যায়। তিনি বলেন, দাম সহনীয় পর্যায়ে থাকলে ভোক্তা ও কৃষক দুজনই উপকৃত হবেন। ৫০ টাকার মধ্যে দাম থাকা উচিত।

কৃষকরা জানান, গত বছর মুড়িকাটা পেঁয়াজ আবাদে কেউ কেউ ৭০-৮০ হাজার টাকা লোকসান ভোগ করেছেন। বাজারে দাম বাড়ার সময়ই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করলে বাজারে দাম হঠাৎ কমে যায়, যা কৃষকদের জন্য ক্ষতিকর। তারা বাজার নিয়ন্ত্রণ ও আমদানির পরিকল্পনায় কৃষকদের স্বার্থ বিবেচনার দাবি তুলেছেন।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রাফিউল ইসলাম বলেন, বাজার স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কৃষকদের চিন্তার কিছু নেই। এবার আবাদ ব্যয় কম হয়েছে। দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মণ প্রতি দাম পেলে তারা লাভবান হবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X