সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ার সতর্কতা জাতিসংঘের

কাগজ ডেস্ক :
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি-সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করছে। বিশেষ করে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং এরপর তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপে সংঘাত পরিস্থিতি তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে খাদ্যপণ্যের দামে, যা নিয়ে সতর্কতা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এফএওর সাম্প্রতিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

সংস্থাটি জানিয়েছে, এটি টানা দ্বিতীয় মাসের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে, যা খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। ফলে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের দামও ক্রমাগত বাড়ছে।

বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই রুট দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ তেল সরবরাহ হয়। এখানে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে খাদ্যবাজারেও। এ অবস্থায় খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর জন্য সামনে বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দ্রুত প্রশমিত না হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়তে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিক ইরানে বিমান হামলা শুরু করার পর থেকে এ অঞ্চলটি সতর্ক অবস্থায় রয়েছে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত এক হাজার ৪০০ জনের মতো মানুষ নিহত হয়েছেন।

ইরান তাদের ভূমিতে হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X