মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাড়লো সয়াবিন তেলের দাম

অর্থকড়ি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
বাড়লো সয়াবিন তেলের দাম

আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

গত কয়েক মাস ধরে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তবে সরকার দীর্ঘদিন ধরে সেই প্রস্তাবে সায় দেয়নি।

এর ফলে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে যায়, যা ভোক্তাদের জন্য সংকট তৈরি করে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দামের ওঠানামা সরাসরি বাংলাদেশের বাজারে প্রভাব ফেলে। আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ লিটারের বোতল ৯৫৫ টাকা থেকে বাড়িয়ে ১০৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X