মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম
তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হঠাৎ করেই প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১২২.৫৩ ডলারে পৌঁছে যায়। এটি ২০২২ সালের পর সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড করা হয়েছে। খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নৌ অবরোধ পরিস্থিতি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই আশঙ্কা ছড়িয়ে পড়ার পরই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরের ওপর অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি নিত্যপণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X