শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ফুটবলীয় আভিজাত্য ও পরিসংখ্যানের টানটান লড়াইয়ে আবারও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ ফিফা বিশ্বকাপে হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ের পর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা।

ম্যাচের আগে ব্রাজিল ও জার্মানি—দুই দলই সমান ২৩৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিল। কিন্তু হাইতির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ব্রাজিলের গোল দাঁড়িয়েছে ২৪০-এ, আর জার্মানি রয়েছে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে।

চলতি বিশ্বকাপের শুরুতেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে সাময়িকভাবে শীর্ষে উঠে যায় জার্মানি। ওই ম্যাচে কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা, নিকো শ্লটারবেকসহ একাধিক তারকার গোলবন্যায় তারা ১১৩ ম্যাচে ২৩৯ গোল পূর্ণ করে। তখন ব্রাজিল ছিল ১১৫ ম্যাচে ২৩৮ গোল নিয়ে সামান্য পিছিয়ে।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ড্রয়ের পর কিছুটা চাপের মধ্যে ছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে তারা শুধু প্রথম জয়ই পায়নি, বরং বিশ্বরেকর্ডও পুনরুদ্ধার করেছে।

আক্রমণাত্মক ফুটবল ও ধারাবাহিক চাপ ধরে রেখে ব্রাজিল এখন ২৪০ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে অবস্থান করছে।

এই রেকর্ড লড়াই এখানেই থেমে যাচ্ছে না। টুর্নামেন্টে উভয় দলই এখনো টিকে থাকায় শীর্ষস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২১ জুন আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। অন্যদিকে ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল, যেখানে তাদের লক্ষ্য থাকবে ব্যবধান আরও বাড়ানো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

X