মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সারা রাত কুকুরের মানবিক পাহারায় বাঁচল নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
সারা রাত কুকুরের মানবিক পাহারায় বাঁচল নবজাতক ¦ ছবি: সংগৃহীত

ভোরের আলো ফুটার আগেই, শীতের রাতের শেষ প্রহরে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। শহরের রেলওয়ে কলোনির বাথরুমের বাইরে পড়ে ছিল এক নবজাতক শিশু, এবং তাকে ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েকটি বেওয়ারিশ কুকুর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে নবদ্বীপের একটি বাড়ির টয়লেটের বাইরে পরিত্যক্ত অবস্থায় থাকা নবজাতককে রক্ষা করেছে কয়েকটি কুকুর। কুকুরগুলো নিখুঁতভাবে শিশুটিকে ঘিরে দাঁড়িয়েছিল, কোনো ঘেউ ঘেউ বা ছুটাছুটি ছাড়া, শুধু নীরব প্রহরা।

পরবর্তীতে স্থানীয় এক মহিলা শিশুটিকে উদ্ধার করলে কুকুরগুলো শান্তভাবে স্থান ত্যাগ করে।

শুক্লা মণ্ডল প্রথম শিশুটিকে কুকুরবেষ্টিত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, “ঘুম ভেঙে যা দেখেছিলাম, তা এখনও শরীর শিউরে ওঠে।” তিনি আরও জানান, কুকুরগুলো রাগী ছিল না, বরং তারা সতর্কভাবে দাঁড়িয়ে ছিল যেন শিশুটি বেঁচে থাকতে পারে।

অন্য একজন স্থানীয়, সুভাষ পাল, জানান, ভোরের একটু আগে তিনি ক্ষীণ কান্না শুনেছিলেন। তিনি বলেন, কখনও ভাবিনি বাইরে মাটিতে এক নবজাতক পড়ে থাকবে, আর তার চারপাশে কুকুরেরা প্রহরা দিচ্ছে।

শিশুটিকে ধীরে ধীরে উদ্ধার করা হয় এবং প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে, পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শিশুর শরীরে কোনো আঘাত নেই এবং মাথার রক্ত জন্মগত দাগ হতে পারে। পুলিশ ধারণা করছে, কলোনির কেউ শিশুটিকে রাতে সেখানে রেখে গেছে।

নবদ্বীপ থানার পুলিশ ও চাইল্ড হেল্প কর্তৃপক্ষ শিশুর দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রশিক্ষণহীন কুকুরদের মানবিক আচরণ শহরের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে।

স্থানীয় রেলকর্মী বলেন, যাদের নিয়ে আমরা অভিযোগ করি, তারা সেই কুকুররা মানুষের তুলনায় বেশি মানবিকতা দেখিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X