মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ৮

পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় আটজন নিহত হয়েছে। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের মধ্যেই এই ঘটনা ঘটায় লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের চলমান সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই হামলার তথ্য নিশ্চিত করেছে। সাউথকম জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সোমবার আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত তিনটি জাহাজে ‘মারাত্মক কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়।

সাউথকমের দাবি অনুযায়ী, প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন নিহত হয়েছেন। নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হলেও, এর সমর্থনে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার আশপাশের প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হয়েছে। তারা এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন।

এদিকে, মার্কিন কংগ্রেসের একাধিক আইনপ্রণেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, সেপ্টেম্বরে একটি নৌকায় হামলার পর বেঁচে যাওয়া দুই ব্যক্তির ওপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে।

পেন্টাগন অবশ্য জানিয়েছে, মাদক পাচার প্রতিরোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

ভেনেজুয়েলা এই হামলা ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার বিপুল তেল ও গ্যাস সম্পদ দখলের উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।

এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার নিকটবর্তী ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। সোমবার দেশটি জানায়, আগামী কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বিমানগুলো লজিস্টিক কার্যক্রম, জ্বালানি ও সরবরাহ পুনঃভরাট এবং সেনা সদস্যদের নিয়মিত রোটেশনের কাজে এসব বিমানবন্দর ব্যবহার করবে।

ভেনেজুয়েলার মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধিকে সমর্থন জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কামলা প্রসাদ-বিসেসা বলেন, তিনি তার নাগরিকদের হত্যার শিকার হতে দেখার চেয়ে মাদক পাচারকারীদের ‘টুকরো টুকরো হয়ে যেতে’ দেখতেই বেশি আগ্রহী।

এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল টেলেসুর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X