মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গাজায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
গাজায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল  ¦  ছবি: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন জানাচ্ছে, ইসরায়েলি বাহিনীর হামলা এখন কেবল সাংবাদিকদের হত্যা, আহত করা বা গ্রেপ্তার সীমাবদ্ধ নেই। বরং সাংবাদিকদের পরিবারের সদস্যদেরকেও পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে ইউনিয়ন জানিয়েছে, সাংবাদিকদের আত্মীয়স্বজনদের ওপর হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে উদ্দেশ্য স্পষ্ট: সাংবাদিকদের পেশাকে একটি অস্তিত্ব সংকটের মুখে ঠেলা। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক পরিবার প্রিয়জনের পেশার কারণে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের ফ্রিডমস কমিটির তথ্য অনুযায়ী, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে সাংবাদিকদের পরিবারের ওপর হামলা একটি পুনরাবৃত্ত এবং সংগঠিত ধারায় পরিণত হয়েছে। এই সময়ে গাজা উপত্যকায় প্রায় ৭০৬ জন সাংবাদিকের আত্মীয় নিহত হয়েছেন।

২০২৩ সালে কমিটি অনুযায়ী ৪৩৬ জন, ২০২৪ সালে ২০৩ জন এবং ২০২৫ সালে এ পর্যন্ত অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। এ সময় অনেক পরিবার জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বসবাস করতে বাধ্য হয়েছেন।

সর্বশেষ ঘটনায়, কয়েক দিন আগে উদ্ধারকর্মীরা সাংবাদিক হিবা আল-আবাদলা, তার মা এবং আল-আস্তাল পরিবারের প্রায় ১৫ জন সদস্যের মরদেহ উদ্ধার করেন। প্রায় দুই বছর আগে খান ইউনিসের পশ্চিমে তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছিল।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে শত শত শিশু, নারী ও বৃদ্ধ শুধুমাত্র পরিবারের একজন সদস্যের সাংবাদিকতা পেশার কারণে নিহত হয়েছেন। তারা একে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X