মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী ¦ ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সংঘটিত এক হামলার পর এই অভিযান চালানো হয় বলে তিনি উল্লেখ করেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছাড়াও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আকাশে নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ভেনেজুয়েলার বর্তমান সরকার কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তাদের অভিযোগ, বেসামরিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

হামলার আগেই যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন বাণিজ্যিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সংস্থাটি জানায়, চলমান সামরিক তৎপরতার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য কিংবা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X