মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি | রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর দেশটিতে ক্ষমতার রদবদল ঘটেছে। এই পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।

রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর রাষ্ট্রীয় প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তাদের রায়ে উল্লেখ করে, দেশের সার্বিক নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত জরুরি ছিল। আদালত আরও জানায়, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার জন্য কোন আইনগত কাঠামো কার্যকর থাকবে—সে বিষয়ে আরও আলোচনা ও পর্যালোচনা করা হবে।

এই রায়ের মাধ্যমে ভেনেজুয়েলায় আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী নেতৃত্বের কাঠামো কার্যকর হলো।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।

নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ডেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্র একাধিকবার আলোচনা করেছে এবং তিনি বিষয়টি বুঝতে পেরেছেন। ট্রাম্প আরও বলেন, রদ্রিগেজ ইতোমধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতা কার হাতে থাকবে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বজায় থাকলে ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X