মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‘প্রথমে গুলি চালাব, পরে প্রশ্ন করব’

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের হুঁশিয়ারি

ডেনমার্ক সতর্ক করেছে যে, গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করলে ডেনিশ সেনারা প্রথমে গুলি চালাবে এবং পরে প্রশ্ন করবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতি যুক্তরাষ্ট্রের জন্যও প্রযোজ্য, যা গ্রিনল্যান্ড নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্ব বহন করছে।

ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, ১৯৫২ সাল থেকে কার্যকর সেনাবাহিনীর ‘রুল অব এনগেজমেন্ট’ অনুযায়ী আক্রমণের ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমতির অপেক্ষা না করে সেনারা সরাসরি হামলা চালানোর অধিকার রাখে। ডেনিশ দৈনিক বার্লিংস্কে জানায়, এই নিয়ম এখনও বহাল রয়েছে।

এই সতর্কবার্তা আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করার বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার স্পষ্ট করেছেন যে, গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার। আর্কটিক অঞ্চলে প্রতিপক্ষদের প্রতিরোধ করাই মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী ব্যবহারও একটি বিকল্প।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান, কিন্তু সামরিক শক্তি প্রয়োগের পথে যেতে চান না। ডেনমার্কও এই আলোচনাকে স্বাগত জানিয়েছে এবং এটিকে ‘প্রয়োজনীয় সংলাপ’ হিসেবে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, এবং ট্রাম্প আর্কটিকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত।

ডেনমার্ক বারবার জোর দিয়েছেন যে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ইউরোপীয় নেতারাও এক যৌথ বিবৃতিতে সতর্ক করেছেন, যে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতা সম্মান করতে হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা হলে তা ন্যাটো জোটের অবসান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর ভাঙনের সমতুল্য হবে।

ট্রাম্পের যুক্তি হলো, চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X