সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত ¦ ছবি: ফাইল/পিবিএস নিউজ

গাজার বিভিন্ন এলাকায় যুদ্ধবিরতির সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাতে জানা যায়, বেইত লাহিয়ার ‘প্রজেক্ট এলাকা’তে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বিস্ফোরণে আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর নিহত হন। তারা হলো—১৪ বছর বয়সী সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি ড্রোন ওই দুই কিশোরের ওপর বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলটি এমন একটি এলাকা, যেখান থেকে চুক্তির শর্ত অনুযায়ী আগেই ইসরায়েলি সেনারা প্রত্যাহার করেছিল।

এর আগে, উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিট এলাকায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এই এলাকায়ও আগে চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল।

একইভাবে, বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হন। এছাড়া, খান ইউনিসের দক্ষিণে কিজান আল-নাজ্জার এলাকায় হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১,৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। আহত হয়েছেন ১,৭১৩০০ জনেরও বেশি। এই অভিযানে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়া সত্ত্বেও গত ১০ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ৪৮১ জন নিহত ও ১,৩১৩ জন আহত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

X