মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন দফার আলোচনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় এবিসি নিউজ।

বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালীর মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

তেহরান জানিয়েছে, নিরাপত্তা ও নৌ চলাচল-সংক্রান্ত উদ্বেগের কারণেই সাময়িকভাবে প্রণালীটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে ওই অঞ্চলে সামরিক মহড়া চলছিল, যা নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়েছে বলে দাবি করেছে ইরান।

তবে এই ব্যতিক্রমী পদক্ষেপকে অনেক বিশ্লেষকই দেখছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা হিসেবে। কারণ, এমন সময়ে এ ধরনের সিদ্ধান্ত আসলো যখন যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ব্যাপক সামরিক উপস্থিতি জড়ো করেছে এবং কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ওপর হামলার হুমকিও দিয়েছে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন কর্মসূচির পরিচালক সিনা এজোদি এ প্রসঙ্গে বলেন, ‘যেদিন তারা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছে, সেদিনই এই ঘটনা ঘটছে, এটা কাকতালীয় বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন, ‘ইরান বহু দশক ধরে নিজেকে পারস্য উপসাগরে নিয়ন্ত্রক হিসেবে নিজেদের তুলে ধরতে চেয়েছে। প্রণালী বন্ধ করে তারা মূলত এই বার্তাই দিতে চেয়েছে যে, সেখানে কারা নিয়ন্ত্রণ করছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X