মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সৌদি আরবে ইরানের ধারাবাহিক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:২৫ এএম
সৌদি আরবে ইরানের ধারাবাহিক ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের দিকে একের পর এক ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদের পূর্ব আকাশে অন্তত সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এর প্রায় এক ঘণ্টা আগেই আরও আটটি ড্রোন ধ্বংস করা হয়। সব মিলিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে মোট ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী।

গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছিলেন, উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা না চালালে ইরানও পাল্টা আঘাত করবে না।

তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ভূখণ্ডে হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এর পরপরই তেহরান সৌদি আরবসহ আশপাশের দেশগুলোকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত কয়েক ঘণ্টায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দফায় দফায় আসা এই ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে এই হামলার ফলে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ইরান মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করেই এই হামলাগুলো পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল যে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে, তাদেরও যুদ্ধের ফল ভোগ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহল থেকে কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানানো হলেও সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X