মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ওড়িশার হাসপাতালে আইসিইউতে অগ্নিকাণ্ড, নিহত ১০

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজ্য পরিচালিত এই হাসপাতালটি ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ঘটনার পর হাসপাতালটি পরিদর্শন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার সময় ট্রমা সেন্টারের ওই নিবিড় পরিচর্যা কেন্দ্রে অন্তত ২৩ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সময় ১০ জনের মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী মাঝি জানান, আইসিইউতে থাকা ২৩ জন রোগীকে দ্রুত অন্যত্র স্থানান্তর করা হচ্ছিল। তবে তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজন রোগী স্থানান্তরের সময় মারা যান। পরে আরও তিনজনের মৃত্যু হয়।

তিনি বলেন, চিকিৎসাকর্মী ও নিরাপত্তা সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধারের চেষ্টা করেছেন। এ সময় তাদের কয়েকজন আহত হন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ভোররাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X