মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তেহরানে ইসরায়েলের ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
তেহরানে ইসরায়েলের ব্যাপক হামলা

ইরানের রাজধানী তেহরানে ফের অতর্কিত ও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে জানানো হয়, তেহরানজুড়ে একাধিক স্থানে সিরিজ আক্রমণ পরিচালনা করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলাগুলো ইরানি শাসনব্যবস্থার অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, তেহরানের কেন্দ্রস্থলে “ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার অবকাঠামো”তে বড় ধরনের আঘাত হানা হয়েছে।

এর আগে আইডিএফ দাবি করে, গত ২৪ ঘণ্টায় ইরানের অন্তত ১৭০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ইরানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরান শর্ত অনুযায়ী চুক্তি করলে শিগগিরই তিনি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এখনেই এই যুদ্ধ বন্ধের সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছেন না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X