মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দুবাই বন্দরে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
দুবাই বন্দরে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা  ¦ ছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, পারস্য উপসাগরে চলমান উত্তেজনার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান এই অভিযান পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় থাকা একটি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সরাসরি ও পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি জ্বালানি তেলে পূর্ণ ছিল। এতে জাহাজের খোল (হাল) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুবাই কর্তৃপক্ষ পরে জানায়, দ্রুত পদক্ষেপ নিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

জাহাজটির ধারণক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল তেল, যার বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি বলে জানা গেছে।

এ ছাড়া কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X