মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‘ট্রাম্প প্রশাসনের সীমাহীন মিথ্যাচার ও ক্ষমতার অপব্যবহার’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
মার্কিন কংগ্রেসের মুসলিম নারী সদস্য ইলহান ওমর | ছবি: ফরচুন

মার্কিন কংগ্রেসের মুসলিম নারী সদস্য ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘সীমাহীন মিথ্যাচার’-এর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, প্রশাসনের কর্মকর্তারা প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা-র প্রতিবেদনের বরাতে জানা যায়, ইলহান ওমর বলেন—মার্কিন প্রশাসন এমন একটি ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে, যা দেশকে শক্তিশালী করার কথা বলা হলেও বাস্তবে তা বিপরীত ফল দিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন অবৈধভাবে বিভিন্ন অঞ্চল দখলের প্রচেষ্টা চালিয়ে সেটিকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করছে। এর মধ্যে কিউবা এবং গ্রিনল্যাণ্ডের মতো স্থান দখলকে স্বাভাবিকভাবে উপস্থাপন করছে।

ইলহান আরও বলেন, বর্তমানে তথাকথিত যুদ্ধবিরোধী ট্রাম্পের নেতৃত্বে আমরা ইরান, ভেনেজুয়েলা ও ইকুয়াডরে সামরিক কার্যক্রমের সাক্ষী হচ্ছি।

ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের কাজকে সীমাহীন ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে বলেন, এটি এমন কিছু নয় যা আমেরিকার মানুষ সহ্য করতে পারে, কারণ যুক্তরাষ্ট্র রাজাদের দেশ নয়।

ট্রাম্পের নীতির প্রতি সমালোচনার ধারাবাহিকতায়, সুপরিচিত মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো বলেছেন, এখন ডোনাল্ড ট্রাম্পকে “না” বলার সময় এসেছে।

তিনি বলেন, যথেষ্ট হয়েছে – অনর্থক যুদ্ধ যা আমাদের সম্পদ লুট করছে, আমাদের সেনা সদস্যদের জীবন দিতে হচ্ছে এবং নিরপরাধ মানুষদের হত্যা করছে।

দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব যা নিজেকে এবং এপস্টাইনের বন্ধুদের ধনী করছে – তার প্রতিও “না” বলার সময় এসেছে।

ডি নিরো জোর দিয়ে বলেন, ট্রাম্পকে থামাতে হবে। ট্রাম্প এই বিপর্যয়কর সব কাজ কংগ্রেস ও সরকারের সহযোগীদের ছাড়া করতে পারবে না। তারা তাদের চাকরি ও ক্ষমতা হারানোর ভয়ে তার প্রতি নির্ভরশীল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X